আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জনমতের প্রতিফলন ঘটেনি নির্বাচনের সময় নির্ধারণে—প্রিন্স

জনমতের প্রতিফলন ঘটেনি নির্বাচনের সময় নির্ধারণে—প্রিন্স

প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘অবশেষে জাতীয় নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় পাওয়া গেল। এটা একটা অগ্রগতি বলে মনে হয়। তবে এখানে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি তাতে তারা এ বছরের মধ্যেই, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত সপ্তাহ দেখতে চায়। আমরাও তা-ই চাই।’

শুক্রবার গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিবি সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার তার কার্যকালে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে পারেনি। মব-সন্ত্রাস চলছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন বন্ধ হয়নি। এ সময় দারিদ্র্য, বেকারত্ব বেড়েছে। অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, যাচ্ছে, দেশি-বিদেশি বিনিয়োগ নেই।’

তিনি বলেন, জনজীবনের ন্যূনতম আকাঙ্ক্ষা সর্বজনীন রেশনব্যবস্থা ও জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়নি। নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালিত হচ্ছে। রাখাইনে করিডর, লাভজনক বন্দরকে বিদেশিদের লিজ দেওয়াসহ বেশ কিছু কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্বের ওপরে আঘাত বলে আমরা মনে করি।

এসব ঘটনায় আমাদের দেশের স্বার্থরক্ষিত হবে না বরঞ্চ ও রাজনৈতিক কারণে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি এখানে আরো প্রভাব বিস্তারের সুযোগ পাবে, বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সব মিলিয়ে আরো অধিক সময় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে জনজীবনের সংকটই ঘনীভূত হবে বলে আমরা মনে করছি।’

তিনি বলেন, ‘শুরুতেই বলেছি এ বছরের মধ্যে, অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। এটাই অধিকাংশ রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের দাবি।’

কেন কালক্ষেপণ করে এপ্রিলে নির্বাচনের কথা বলছেন তা আমাদের কাছে বোধগম্য নয় উল্লেখ করে তিনি বলেন, এ সময় তিনি দেশের সাধারণ মানুষের স্বার্থে কি কি কাজ করতে চান তাও আমাদের কাছে স্পষ্ট নয়।

তিনি বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশনকে এ বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার কথা বলা হবে এবং তার আগে অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবেন। এটা করা সম্ভব বলে আমি মনে করি ।

সিপিবি সাধারণ সম্পাদক বলেন, এটি আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। এ বিষয়ে আমাদের দলের প্রেসিডিয়াম, বাম গণতান্ত্রিক জোট, ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে কথা বলে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত