আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঈদের আগেই উদ্বোধন ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়কের

ঈদের আগেই উদ্বোধন ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়কের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করতে প্রায় এক যুগ আগে যে কাজ শুরু হয়েছিল, তা শেষ করে ঈদের আগেই আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ জুলাই বহু প্রত্যাশিত এই চার লেন মহাসড়কের উদ্বোধন করবেন বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।


সোমবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারীতে এ প্রকল্পের কাজ দেখতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ইনশাল্লাহ ২ জুলাই ঢাকা-চট্টগ্রম মহাসড়কের শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আমরা দেশবাসীর উদ্দেশ্যে এ নিবেদন করছি।


দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন ঢাকা-চট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।


ঢাকা-চট্টগ্রাম চার লেনের পাশাপাশি ময়মনসিংহ-জয়দেবপুর চার লেইনের সড়কও একই সময়ে উদ্বোধন করা হবে বলে জানান কাদের।


তিনি বলেন, এরপর আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি পর্ব শুরু করব।


২০০৫ সালের ২৬ ডিসেম্বর একনেক সভার চূড়ান্ত অনুমোদন পাওয়া এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০০৬ সালের জানুয়ারিতে। ২০১২ সালের জুন মাসে চার লেনে গাড়ি ছোটার কথা থাকলেও তা আর হয়নি। এরপর প্রকল্পের মেয়াদ বেড়েছে তিন দফা।


সর্বশেষ গত ফেব্রুয়ারিতে তৃতীয় দফা সংশোধনে মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়। ব্যয় বেড়ে হয় প্রায় ৩৮১৭ কোটি টাকা, যার মধ্যে প্রায় ৬২৭ কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত