আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

"চামড়া বিক্রি না হওয়ায় পচন, দুর্গন্ধে ভুগছে বাগমারাবাসী"

দশ পিস ছাগলের চামড়া ১০০ টাকাতেও কিনছেন না ব্যাপারীরা। বকরির চামড়া পড়ে আছে এখানে-সেখানে। ক্রেতারা বলছেন, লবণ ও শ্রমিক খরচই তোলা যাবে না। তাই অবিক্রীত চামড়া এভাবেই পড়ে আছে রাজশাহীর বাগমারা উপজেলার ভাগনদী বাজারে।

আজ রোববার সরজমিন দেখা যায়, ভগনদী বাজারের রাস্তার পাশে খোলা জায়গায় ছড়ানো-ছিটানো কাঁচা চামড়া। বেশিরভাগই ছাগলের। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিক। বাজারের অন্য ব্যবসায়ীরা গন্ধ সহ্য করতে না পেরে ব্যবস্থা নিতে খুঁজছেন হাট ইজারাদারকে।

স্থানীয় ব্যবসায়ী জুলকার নাইম বাবু সমকালকে বলেন, কোন দামেই মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়া না কেনায় এভাবে পড়ে আছে। পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। রাষ্ট্রের এই রপ্তানি পণ্য এভাবে পড়ে নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি।

মজনু মিয়া নামের এক ব্যক্তি চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন বলেন জানান। তার অভিযোগ, মৌসুমি ব্যবসায়ীরা কম কিনছেন বলেই অনেক কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না।

জুয়েল রানা নামে এক মৌসুমি ব্যবসায়ী জানান, লবণ ও শ্রমিক খরচ দিয়ে প্রতি পিস ছাগলের কাঁচা চামড়ায় গড়ে খরচ পড়েছে ২৩০-২৪০ টাকা। কিন্তু গত বছর সে সংরক্ষিত ছাগলের চামড়া ২০০ টাকার নিচে বিক্রি করেছেন। তাই এ বছর তিনি কম চামড়া কিনেছেন।

চামড়া ব্যবসায়ী আকরাম হেসেন বলেন, প্রতি ৭০ কেজির এক বস্তা লবণের দাম ৯০০-১০০০ টাকা। সেই সঙ্গে কাঁচা চামড়াতে লবণ লাগানোর শ্রমিক খরচ। তাতে চামড়া মজুদ করে যে দামে বিক্রয় হবে, তা ভেবেই ব্যবসায়ীরা চামড়া কিনতে ভয় পাচ্ছেন।

হাট ইজারাদার মো. রফিকুল ইসলাম বলেন, চামড়াগুলো যদি কেউ নিয়ে না যায়; তাহলে অবশ্যই সেগুলো সরানোর ব্যবস্থা করা হবে।

উপজেলা পশুসম্পদ অফিসের তথ্য মতে, এ বছর বাগমারায় সাড়ে চার থেকে পাঁচ হাজার কোরবানির পশু জবাই হয়েছে। তবে কোথাও কোনো কাঁচা চামড়া অবিক্রীত রয়েছে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত