আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বি ষ পা নে দুই কন্যাকে হ ত্যা, বাবার আ ত্ম হ ত্যা র প্রচেষ্টা: পুলিশ তদন্তে

বি ষ পা নে দুই কন্যাকে হ ত্যা, বাবার আ ত্ম হ ত্যা র প্রচেষ্টা: পুলিশ তদন্তে

কুমিল্লার তিতাস উপজেলায় বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে 'বিষপান করিয়ে হত্যার' পর বাবা মনু মিয়া নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। বিষক্রিয়ায় ঘটনাস্থলেই মারা যায় দুই শিশু, তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা।


সোমবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা তুলাকান্দি চকের একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, নিহত দুই শিশু মনিরা (৮) ও সানজু আল ফাতেহা (৫) দুজনই বাকপ্রতিবন্ধী। তাদের বাবা মনু মিয়া (৩৫) নিজেও বাকপ্রতিবন্ধী। পরিবারের একাধিক সদস্যের প্রতিবন্ধিতা নিয়ে এলাকাবাসীর নানা কটুক্তিতে মানসিকভাবে ভেঙে পড়েন মনু। একপর্যায়ে তিনি লাচ্চির সঙ্গে বিষ মিশিয়ে দুই মেয়েকে খাওয়ান এবং নিজেও একইভাবে বিষপান করেন।

নিহতদের মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত শিশুদের মা হাসিনা আক্তার জানান, সকালে ছোট মেয়েকে ব্রাশ করিয়ে স্বামীর কাছে রেখে রান্নাঘরে নাস্তা তৈরি করছিলেন তিনি। নাস্তা নিয়ে ঘরে ফিরে বিছানায় স্বামী ও দুই মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে হাসপাতালে নিয়ে যান।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান বলেন, 'সকাল ৮টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করছি তারা কীটনাশক জাতীয় বিষ খেয়েছে। তবে সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য পুলিশকে পরামর্শ দেওয়া হয়েছে।'

ওসি শহিদ উল্লাহ জানান, আর্থিক অসচ্ছলতা ও প্রতিবন্ধিতার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন মনু মিয়া। নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত