আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গান বাজানোর জেরে দুই গ্রামে র ক্ত ক্ষ য়ী সং ঘ র্ষ, আ হ ত ২৫

গান বাজানোর জেরে দুই গ্রামে র ক্ত ক্ষ য়ী সং ঘ র্ষ, আ হ ত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় ডেকোরেটরের মালামাল, তিনটি বাড়ি ভাঙচুর এবং সুন্নত খাতনা অনুষ্ঠানের একটি গরু লুট হওয়ার ঘটনা ঘটে।

রোববার (৮ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার হামিরদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।


এ সময় দুপক্ষের লোকজনই মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার হামেরদী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুদ্দুস মাতুব্বর দলের সমর্থক ইমরান মুন্সির ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন চলছিল। রোববার রাত ৮টা দিকে এ উপলক্ষে বাড়ির সঙ্গে গোপীনাথপুর প্রাইমারি স্কুল মাঠে সাউন্ড বক্সে বাজিয়ে গানের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে পাশের ছোট হামিরদী গ্রামের লিটন মাতুব্বরে দলের কিছু যুবক ছেলে গান শুনতে আসে। এ সময় ছোট হামিরদী গ্রামের নয়ন, হৃদয় ও নিরবের সঙ্গে গোপনাথপুর গ্রামের সোহেল, সাগর ও সাজ্জাদের সাউন্ড কমানো আর বাড়ানো নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। মারধরের ঘটনা ছোট হামিরদী গ্রামে ছড়িয়ে পড়লে রাত ১টার দিকে দুই গ্রামবাসী একত্রিত হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ছোট হামিরদী ও গোপীনাথপুর গ্রামের কিছু যুবক ছেলেদের সঙ্গে  হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০-২৫ জনের মত লোক আহত হয়েছে। ২-৩ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত