আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গরমকালে হজ বন্ধ, ২৫ বছরের পঞ্জিকা প্রকাশ করল কর্তৃপক্ষ

গরমকালে হজ বন্ধ, ২৫ বছরের পঞ্জিকা প্রকাশ করল কর্তৃপক্ষ

আগামী ২৫ বছরের পবিত্র হজের পঞ্জিকা প্রকাশ করেছে সৌদি আরব। সামনের বছর থেকে পবিত্র হজ ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মতো তুলনামূলক ঠান্ডা মৌসুমে চলে আসবে। এতে করে সহনীয় আবহাওয়ায় পবিত্র হজ পালন করতে পারবেন হাজিরা। ২০৫০ সাল পর্যন্ত গ্রীষ্মের তাপে পবিত্র হজ করতে হবে না তাদের। 

দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এ বছরই শেষ হচ্ছে গ্রীষ্মের পবিত্র হজ। খবর গালফ নিউজের 


কাহতানি জানান, আগামী আট বছরের পবিত্র হজ পড়বে বসন্ত মৌসুমে, পরের আট বছর শীতকালে, এর পরের আট বছর শরতে। ২৫ বছর পর আবারও গ্রীষ্মকালে পড়বে পবিত্র হজ।

চন্দ্রবর্ষের হিসেবে এই পঞ্জিকা প্রস্তুত করা হয়েছে। এ কারণে বিভিন্ন মৌসুমে হজ করতে পারবেন হাজিরা, বলেন মুখপাত্র।

হিজরি পঞ্জিকা এবং বিশ্বব্যাপী প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাঝে ১১দিনের তফাৎ রয়েছে। এ কারণে প্রতি বছর কিছু দিন এগিয়ে আসে পবিত্র হজের সময়সীমা।

পঞ্জিকা অনুযায়ী আগামী ২৫ বছরের হজের সময়-

২০২৬-২০৩৩: বসন্তকাল (মে-মার্চ)

২০৩৪-২০৪১: শীতকাল (ফেব্রুয়ার-জানুয়ারি, ডিসেম্বরের শেষার্ধ)

২০৪২-২০৪৯: শরৎকাল (নভেম্বর-সেপ্টেম্বর)

২০৫০: আবারও গ্রীষ্মকালে ফিরবে হজ

সময়ের এই পরিবর্তনে হাজিদের জন্য পবিত্র হজ পালন সহজ হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাদের বয়স বেশি বা শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য গ্রীষ্ম বাদে অন্য সময়ে পবিত্র হজ পালন স্বস্তির হবে। এছাড়া ভিড় সামলানো, রসদ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও স্বস্তি আসবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত