আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

বিএনপির গোষ্ঠী সং ঘ র্ষে ১০ জন আ হ ত, পুলিশের উপস্থিতিতে উত্তেজনা

বিএনপির গোষ্ঠী সং ঘ র্ষে ১০ জন আ হ ত, পুলিশের উপস্থিতিতে উত্তেজনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই পথচারীসহ উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তপুর বাজার এলাকায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।


​​​​​​​স্থানীয় বিএনপির কয়েক নেতা-কর্মী ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জালালউদ্দিন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় গতকালের সংঘর্ষের ঘটনাটি ঘটে।


ঘটনার জন্য দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করছেন উভয় পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ, উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় জালালউদ্দিনের অনুসারীরা উপজেলার নিশ্চিন্তপুর বাজার এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী’ মিছিল বের করেন। একই সময়ে তানভীর হুদার অনুসারীরাও সেখানে মিছিল করার ঘোষণা দেন। বিষয়টি পুলিশকে জানানো হলে সংঘর্ষ এড়াতে থানা-পুলিশের কয়েকজন সদস্য ওই এলাকায় অবস্থান নেন। পরে ওই দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সমঝোতার পর জালালের পক্ষের অনুসারীরা সেখানে প্রথম মিছিল বের করেন। মিছিলটি শেষ হতে না হতেই তানভীর হুদার পক্ষের লোকজনও আচমকা মিছিল বের করেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুজন পথচারীসহ মোট ১০ নেতা-কর্মী আহত হন। পরে রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


জালালের পক্ষের অনুসারী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। পরিকল্পিতভাবে প্রতিপক্ষের কর্মীরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে ওই হামলা চালিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে নাম ও পদবি প্রকাশ না করার শর্তে তানভীর হুদার পক্ষের দুই নেতা অভিযোগটি অস্বীকার করে বলেন, এ হামলার সঙ্গে তারা জড়িত নন। বরং জালালের পক্ষের লোকজনই তাদের ওপর আগে হামলা করেন।

এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক। তিনি বলেন, ঘটনার আগেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত