আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

ভুল ব্যাখ্যা নিয়ে প্রেস সচিবের স্পষ্টীকরণ

ভুল ব্যাখ্যা নিয়ে প্রেস সচিবের স্পষ্টীকরণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লন্ডনে থাকা নিয়ে নিজের দেওয়া বক্তব্যে ভুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।


বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। 


প্রেস সচিব বলেন, গতকাল প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিসইন্টারপ্রেট (ভুলভাবে ব্যাখ্যা) করেছেন। আমি বলেছি ‘সম্ভবত’। তারপরও এটা আমার একটি ভুল হয়েছে। পরে আমরা যখন বিষয়টি পরিষ্কারভাবে জানলাম, তখনই কারেকশন (সংশোধন) করেছি। তিনি এখনও যুক্তরাজ্যেই আছেন।

তিনি আরও বলেন, আজ (১১ জুন) ব্রিটেনে বাজেটের স্পেন্ডিং রিভিউ (ব্যয় পর্যালোচনা) হচ্ছে। কীভাবে বাজেট ব্যয় হচ্ছে, সেটার ওপর একটি মূল্যায়ন চলছে। ব্রিটিশ পার্লামেন্ট এখন ব্যস্ত এটা নিয়ে।


উলেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কিয়ার স্টারমারের একটি বৈঠক চূড়ান্ত করতে চেষ্টা করছি। আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।

কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তখনও যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর তথ্য অনুযায়ী, কিয়ার স্টারমার আগামী ১৪ জুন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনায় বসবেন। পরদিন ১৫ জুন তিনি আলবার্টায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে অংশ নেবেন।

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, স্টারমার যুক্তরাজ্যের পার্লামেন্টে গতকাল (১১ জুন) সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস লেবার সরকারের বহুবছর মেয়াদি ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন।

এর আগে, মঙ্গলবার তিনি দক্ষিণপোর্টে ছুরিকাঘাতে নিহত বিবি কিং, এলসি ডট স্ট্যানকম্ব ও অ্যালিস আগুইয়ারের পরিবারের সঙ্গে দেখা করেন বলেও জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি।

শফিকুল আলমের এমন বক্তব্যকে ঘিরে ফেসবুকে বেশ কয়েকজন সাংবাদিক ও ব্যবহারকারী সমালোচনায় মুখর হন।

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে লেখেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যদি ড. ইউনূসের কোনো বৈঠক বা বৈঠকের আলোচনা চলমান থাকে, তাহলে তার মুখপাত্র হিসেবে প্রেস সচিবের কেয়ার স্টারমারের অবস্থান সম্পর্কে অবগত থাকা উচিত।

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সাবির মোস্তফা লেখেন, কিয়ার স্টারমার এখন লন্ডনেই আছেন। আজ সকালে তিনি হাউজ অব কমন্সে ছিলেন। তিনি গতকালও লন্ডনে ছিলেন।

একজন ব্যবহারকারী লেখেন, রাষ্ট্রপ্রধানদের বৈঠক আগেভাগে নির্ধারিত থাকে। এটা রাস্তায় হঠাৎ দেখা হওয়ার মতো নয়। প্রেস সচিব মিথ্যা বলছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত