আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচনী কাঠামো পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন অসম্ভব

নির্বাচনী কাঠামো পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন অসম্ভব


নির্বাচনের বিকল্প নেই। তবে, আগের কাঠামোর মধ্য থেকে শুধু একটা নির্বাচন যদি হয়, তাহলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম তা অধরাই থেকে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।


বুধবার (১১ জুন) রংপুরের পীরগাছায় উপজেলা এনসিপি’র কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।


আখতার হোসেন বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন আয়োজন করতে হবে, যাতে দেশে ভোটের সংস্কৃতি ফিরে আসে। বাংলাদেশের মানুষ ৫০ বছর পরে জীবন ও রক্তের বিনিময়ে যে সুযোগ পেয়েছে রাষ্ট্রটিকে নতুন করে গড়বার, তা আমরা হাতছাড়া করবো না।

জনগণের কাছে ক্ষমতার জবাবদিহিতা থাকতে হবে উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, আগামীতে যে দলই সরকারে যাক না কেন, তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। সরকারকে তার প্রত্যেকটি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।


তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের শাসন কাঠামো থেকে উৎখাত করা হয়েছে। কিন্তু রাষ্ট্র যেভাবে চললে এই বাংলাদেশে কেউ কখনও তার মতো মতো ফ্যাসিবাদী হয়ে উঠবে না, তেমন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।

দেশের বিচার ব্যবস্থা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় যত মামলা, তার তুলনায় বিচারক অনেক কম। আদালত পাড়ায় মানুষকে হয়রানির মধ্যে পড়তে হয়। দেশের মানুষ যাতে শান্তিতে অফিস-আদালতের সুযোগ সুবিধাগুলো পায়, এটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেশের জন্য সংস্কারের মৌলিক রূপরেখা উপস্থাপন করেছে এনসিপি। সেটিকে যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে দেশের অফিস-আদালত জনগণের সেবায় কাজ করবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত