আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এ টি এম আজহারুল: ‘জনসমর্থন থাকলে পালানোর প্রশ্নই ওঠে না’

এ টি এম আজহারুল: ‘জনসমর্থন থাকলে পালানোর প্রশ্নই ওঠে না’

জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার (১২ জুন) সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


​​​​​​​দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর নিজ এলাকায় ফিরে আসায় গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রংপুরের তারাগঞ্জের জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়। 


এ টি এম আজহার বলেন, আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয়, তখন আমেরিকায় ছিলেন তিনি। আমাকে বলা হয়েছিল, আপনি আসবেন না। আমি বলেছিলাম, আমি তো কোন অপরাধ করিনি। আমার দেশেই মরবো আমি। আমি দেশে এলাম। আর যারা বড় বড় কথা বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।

জামায়াত নেতা আজহারুল ইসলাম বলেন, ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে নিজ এলাকায় যাচ্ছি আমি। দেশবাসী ও এলাকাবাসীকে এর জন্য ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি স্বাধীন, এখন নিজের মতামত আমি নিজে প্রকাশ করতে পারি। এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি।


সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমিরও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তারাগঞ্জ ও বদরগঞ্জে স্থানীয় জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথি হিসবে এ টি এম আজহারুল ইসলাম বক্তব্য দিবেন বলে জানা গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত