আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

করোনা আ ঘা ত: ২ জনের মৃ ত্যু

করোনা আ ঘা ত: ২ জনের মৃ ত্যু

প্রায় দেড় বছর পর গত ৫ জুন দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু নতুন করে উদ্বেগের সৃষ্টি করে। এর মধ্যেই আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন রোগী।


শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার আটশো। আর নতুন করে দুজন রোগী মারা যাওয়া মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৫০২ জনে।

সরকারি তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুজন রোগীই নারী। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং বাকি জন ৭১ থেকে ৮০ বছর বয়সী। দুজনই রাজধানীর দুইটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


সর্বশেষ পরীক্ষিত নমুনার মধ্যে ১০২টি রাজধানী, চট্টগ্রামে ৪৬টি, কক্সবাজারে ১৮টি, কুমিল্লায় ৫টি এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩টি।

ভারতসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনার নতুন উপধরন ছড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশে করোনার বিস্তার ঠেকাতে গত বুধবার সতর্কতামূলক ১১ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই বছর ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মারা যায় ২০২১ সালে, ২০ হাজার ৫১৩ জন। ২০২২ সালে ১ হাজার ৩৬৮ এবং ২০২৩ সালে ৩৭ জন মারা যায়। ২০২৪ সালে কোনো রোগীর মৃত্যু হয়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত