আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মামাতো বোনের হ ত্যা কা ণ্ড: নয়নের অ মা ন বি ক কাণ্ড

মামাতো বোনের হ ত্যা কা ণ্ড: নয়নের অ মা ন বি ক কাণ্ড


ঈদে ফুফু বাড়িতে বেড়াতে এসে ফুফাতো ভাইয়ের হাতে ধর্ষণের পর প্রাণ হারাতে হয়েছে ১০ বছরের এক শিশুকে। তার মরদেহ পুকুরে ফেলে দিয়ে নিখোঁজ হওয়ার খবর প্রচার করে ওই ফুফাতো ভাই। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলায়।


​​​​​​​পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ধর্ষণের পর হত্যার এই ভয়াবহ ঘটনা। রোববার (৮ জুন) ঈদের পরের দিন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই পাশবিকতার পেছনে জড়িত থাকার অভিযোগে ফুফাতো ভাইকে আটক করেছে পুলিশ। 


অভিযুক্ত নাজমুস সাকিব ওরফে নয়ন (১৯) পাশের উপজেলা মনিরামপুরের মাছনা কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। সে ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামের ইলিয়াস রহমানের ছেলে। নিহত শিশুর নাম সোহানা আক্তার (১০)। সে ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। 

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, ৭ জুন ঈদের দিন ঝিকরগাছার হাড়িয়া গ্ৰামে ধর্ষণের শিকার নিহত সোহানা ছোট ফুফুর বাড়িতে বেড়াতে যায়। এর কিছুক্ষণ পর তার সাত বছরের ভাই-বোনের পিছু পিছু আরেক ফুফু বাড়িতে যায়। এদিন দুপুরে সোহানার ফুফাতো ভাই নাজমুস সাকিব ওরফে নয়ন মামাতো ভাইকে মামা বাড়ি দিয়ে বাড়িতে ফিরে আসে। এসে দেখে উঠানে দোলনায় খেলছিল।


জিজ্ঞাসাবাদে নয়ন পুলিশকে জানায়, এই সময় পরিবারের আর কোনো সদস্য বাড়িতে ছিল না। এ সুযোগে সে সোহানাকে সোহানার গলা ও মুখ চেপে ধরে ধর্ষণ করে। একপর্যায়ে সোহানা শ্বাসরোধে মারা যায়। এরপর নয়ন মৃতদেহটিকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়ে আসে।

এদিকে নিজের অপরাধ ঢাকতে নয়ন এরপর তার বোন তন্বীকে ঘুম থেকে জাগিয়ে মিথ্যা গল্প সাজাতে থাকে- সোহানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তারা দু’জন মিলেই সোহানার বাড়িতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর জানায়।

বিকেলে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। তবে, সোহানার বাবা আব্দুল জলিল ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে এজাহার দায়ের করেন। 

এজাহারে তিনি উল্লেখ করেন, তার মেয়ের ঠোঁটে জখমের চিহ্ন এবং মুখ দিয়ে রক্ত বের হতে দেখেছেন। এই তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাটির গভীর তদন্তে নামে। গত মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় পুলিশ নয়নকে তাদের বাড়ি থেকে আটক এবং ঘটনার রহস্য উদঘাটন করে। আটককৃত নাজমুস সাকিব ওরফে নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার রওনক জাহান জানান, ঘটনার রহস্য উদঘাটনসহ আসামি গ্ৰেফতারে থানা পুলিশকে নির্দেশনা প্রদান করলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই পলাশ দাস সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম নয়নকে তাদের বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত