আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

‘প্রয়োজনে কলেজ বন্ধ’

‘প্রয়োজনে কলেজ বন্ধ’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রত্যেক কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস নিশ্চিত না করতে পাড়লে কলেজ বন্ধ করে দেওয়া হবে।শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় দেশের ২৭১টি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, “দুই পক্ষের ছাত্রদের গণ্ডগোল হলে তারা কলেজ ভাঙচুর করে। কৌশলে আপনাদেরই এসব ম্যানেজ করতে হবে। সকাল ১১টা-১২টার পর শ্রেণিকক্ষে আর শিক্ষকদের খোঁজে পাওয়া যায় না। তারা তখন কোচিংয়ে চলে যান। শিক্ষক ও ছাত্রদের ক্লাসে উপস্থিতির দায়িত্বও আপনাদেরই নিতে হবে।”শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, "কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তা না হলে এসব কলেজ দিয়ে কী হবে? বন্ধ করে দেবো।"

মন্ত্রী আরও বলেন, প্রত্যেক কলেজে শিক্ষাপঞ্জি থাকতে হবে। ওই শিক্ষাপঞ্জিতে কোন দিন কার ক্লাস, কার ছুটি, সেটার উল্লেখ থাকতে হবে। এগুলো না থাকলে দায়িত্ব না নেয়াই ভালো।

শেয়ার করুন

পাঠকের মতামত