আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ছাত্র আন্দোলনের ফল: ইউআইইউতে বহিষ্কারাদেশ বাতিল

ছাত্র আন্দোলনের ফল: ইউআইইউতে বহিষ্কারাদেশ বাতিল

আন্দোলনের মুখে অবশেষে স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। উপাচার্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।


শনিবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ওইদিন বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কার প্রত্যাহারের পর শিক্ষার্থীরা চলতি স্প্রিং ২০২৫ সেশন পর্যন্ত ক্লাস ও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার সকাল থেকে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেন ইউআইইউ শিক্ষার্থীরা। তারা স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা রোববার সকাল ১০টা থেকে নতুন করে বিক্ষোভের কর্মসূচি এবং সারাদেশে 'বাংলা ব্লকেড' ও আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা যৌক্তিক দাবি উপস্থাপন করে আসছিলেন। কিন্তু প্রশাসন এসব দাবি আমলে না নিয়ে বরং আন্দোলন দমনে শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত