আপডেট :

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

        মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

        নড়াইলে বিএনপির মিছিলে হা মলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে অভিযোগ, নি হত ২

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

'খালেদার বিচার হবে'

'খালেদার বিচার হবে'

যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে বিএনপি লাখ শহীদের রক্তের সাথে বেইমানী করেছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন। আর এজন্য বিএনপিকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, "বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। জনগণ এর জবাব চায়। খালেদা জিয়া রাজাকারদের বাঁচাতে চান। তিনি দেশের শত্রু, জনগণের শত্রু; তার বিচার করা হবে।"

শনিবার বিকেলে হবিগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সেখানে প্রায় ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। প্রায় ১৪ বছর পর হবিগঞ্জে আসেন আওয়ামী লীগ সভাপতি।

অভিযোগ করে তিনি বলেন, "বিএনপি দুই গুন, দুর্নীতি আর মানুষ খুন। দুর্নীতি আর মানুষ খুন ছাড়া কিছুই জানে না।"

'বিএনপি নির্বাচনে না আসায় ভালোই হয়েছে' উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বিএনপির নেত্রী নির্বাচনে না আসায় ভালোই হয়েছে। এখন সংসদে আর কারো খিস্তি-খেউর শুনতে হয় না।"

শেখ হাসিনা অভিযোগ করেন, "জামায়াত আর বিএনপি নির্বাচন বন্ধ করতে এক হয়ে ধর্মের নামে মসজিদে আগুন দেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন দেয়। বাস, রেলে আগুন দিয়েছে। প্রাইভেট কার থেকে মানুষ নামিয়ে তার গায়ে আগুন দিয়েছে। নির্বাচন বন্ধ করতে সহিংস অবস্থা সৃষ্টি করেছিল।"

তিনি বলেন, "নির্বাচন বন্ধ করলে কী হতো। ওই থাইল্যান্ডের দিকে তাকান। বিরোধী দল আন্দোলন করে সরকার হটানোয় এখন সেখানে মার্শাল ল জারি হয়েছে।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা প্রাথমিক পর্যায়ে পরীক্ষার্থীদের জন্য পাবলিক পরীক্ষার ব্যবস্থা করেছি, যেন পরবর্তী পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে উন্নত হোক, সেটাই চাই। আগামী বছরের ১ জানুয়ারিতে ৩২ কোটি বই তুলে দেওয়া হবে। ছেলেমেয়েরা শিক্ষিত হোক, সেটাই আমরা চাই। কিন্তু ছেলেমেয়ে লেখাপড়া শিখুক, সেটা বিএনপি নেত্রী চান না।"

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বিস্তারিত তুলে ধরেন। হবিগঞ্জে বর্তমান সরকারের আমলে কী কী উন্নয়ন করা হয়েছে তার বিবরণ দেন।

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে জনগণের উন্নয়ন। ক্ষমতায় এলে আওয়ামী লীগ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে।"

হবিগঞ্জে যে উন্নয়ন হয়েছে সামনে আরো উন্নয়ন হবে। এখানে মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। তিনি এ সময় শায়েস্তাগঞ্জকে উপজেলা হিসেবে ঘোষণা দেয়ার অঙ্গীকার করেন।

যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং চলবে।"

তিনি বলেন, "২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে হবে উন্নত ও সমৃদ্ধিশালী। প্রত্যেকটা ঘরে ঘরে উন্নত সেবা পৌঁছে যাবে। হবিগঞ্জবাসীর উদ্দেশে ‘যা উপহার দিয়ে গেলাম, তা উপভোগ করুন’ বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন।"

এর আগে শেখ হাসিনা বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প ও ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যুৎ প্রকল্প-৩–এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া বিবিয়ানা-ধুনুয়া ৩৬ ইঞ্চি গ্যাসবিশিষ্ট উচ্চচাপ পাইপ সঞ্চালন লাইন, ঢাকা-সিলেট মহাসড়ক (এন-২) থেকে বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়ক, বিজনা সেতু রসুলগঞ্জ ভায়া রইছগঞ্জ পানিউমদা ৯০ দশমিক ১০০ মিটার গার্ডার আরসিসি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তরসহ নয়টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত