আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

পার্বত্য অঞ্চলে চিতাবাঘের দেখা, ক্যামেরার ফাঁদে ধরা পড়লো বনের রাজা

পার্বত্য অঞ্চলে চিতাবাঘের দেখা, ক্যামেরার ফাঁদে ধরা পড়লো বনের রাজা

পার্বত্য চট্টগ্রামের গহিন বনে সম্প্রতি ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে এক পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি, যা এ অঞ্চলে বন্যপ্রাণীর বৈচিত্র্য এবং অস্তিত্ব নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স গতকাল বুধবার রাতে তাদের ফেসবুক পেজে চিতাবাঘের দুটি স্পষ্ট ছবি প্রকাশ করে।

ছবিগুলোতে দেখা গেছে, ঘন সবুজ গাছপালার ছায়ায় এক খোলা জায়গায় নির্ভয়ে দাঁড়িয়ে আছে চিতাবাঘটি। দিনের আলোয় তোলা এই ছবি থেকে স্পষ্টভাবে বাঘের অবস্থান বোঝা গেলেও তার লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

চিতাবাঘের এমন উপস্থিতি এ অঞ্চলের জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি ক্যামেরা ফাঁদের সফলতা নয়, বরং একটি প্রমাণ যে এখনও পার্বত্য চট্টগ্রামের বনে নানা দুর্লভ প্রজাতির প্রাণী টিকে আছে।

সিসিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চিতাবাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে শুধু সংরক্ষণমূলক কাজ যথেষ্ট নয়। স্থানীয় সম্প্রদায়ের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই প্রাণীগুলোর দীর্ঘমেয়াদি টিকে থাকা সম্ভব নয়। তাই সংস্থাটি মাঠ পর্যায়ে স্থানীয়দের সঙ্গে কাজ করছে, যাতে মানব-প্রাণী সহাবস্থান নিশ্চিত করা যায়।

চিতাবাঘের দেখা মেলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধারণা করছেন, ছবির স্থানটি বান্দরবানের কোনো গভীর বনাঞ্চল হতে পারে। বিশেষ করে চিম্বুক, মোদক ও রেং তলাং রেঞ্জের গভীর জঙ্গলে নানা অজানা প্রাণীর ডাক শোনা যায় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে জানিয়েছেন, এসব বনে চিতাবাঘ ছাড়াও বানর, মেছোবাঘ, ধূসর বনমোরগ এবং সবুজ বোড়া সাপসহ নানা বন্যপ্রাণীর দেখা মেলে।

সংগঠনটি আশা করছে, এমন একটি বিরল প্রজাতির প্রাণীকে ক্যামেরায় ধরা পড়ার ঘটনা ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণে নতুন গতি এনে দেবে এবং পার্বত্য চট্টগ্রামের বনের প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত