আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

অগ্রণী ব্যাংকের ডিএমডিসহ গ্রেপ্তার তিন

অগ্রণী ব্যাংকের ডিএমডিসহ গ্রেপ্তার তিন

৯৪ কোটি টাকার ঋণ জালিয়াতি

অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপনা পরিচালকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জালিয়াতির মাধ্যমে ৯৪ কোটি ৮ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক উপ-পরিচালক বেনজির আহম্মদ বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা (মামলা নং-৩৮) দায়ের করেন।

মামলা দায়ের করার পরেই মাতিঝিল এলাকা থেকে আসামি অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খান, ডিজিএম মো. আখতারুল আলম. এজিএম মো. শফিউল্লাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মুন গ্রুপের নামে ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করে। মিরপুরে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দাগ/প্লট নং-৫৫৫ মৌজা-পাইকপাড়ার জমিতে আসামি মিজানুর রহমানের বৈধ মালিকানা না থাকা ও রাজউক কর্তৃক বৈধ নকশা না থাকা সত্ত্বেও তাকে ঋণ দেওয়া হয়। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ঋণ মঞ্জুর করা হয়। যেখানে দুদক অনুসন্ধানে ৯৪ কোটি ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত