আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মিটফোর্ড ক্লোন: ন্যায়বিচারহীনতায় দেশের ১১ হাজার ঘটনা ঘটেছে ১১ মাসে—নুর

মিটফোর্ড ক্লোন: ন্যায়বিচারহীনতায় দেশের ১১ হাজার ঘটনা ঘটেছে ১১ মাসে—নুর

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো সারাদেশে গত ১১ মাসে ১১ হাজার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পাঁচ আগস্টের পরে গত ১১ মাসে সারাদেশে এরকম অন্তঃত ১১ হাজার ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনা নির্মম ছিল, মর্মান্তিক ছিল, পত্রপত্রিকা-মিডিয়ায় এসেছে, এজন্য সারাদেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে আলোচনায় এসেছে। কিন্তু জেলা-উপজেলায়, গ্রামে-গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটছে, সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না।’

‘গণমাধ্যমের কর্মী বন্ধুদের বলতে চাই, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদা ও নিরাপত্তা থাকবে। সেজন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা লাগবে। কিন্তু আপনারা যদি আবারও শেখ হাসিনার মতো দলদাসের ভূমিকায় থাকেন, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম হবে।’

আওয়ামী লীগের মতো বিএনপিও দেশে হত্যার রাজত্ব কায়েম করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘পাঁচ আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মীসহ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যদি বিএনপি তাদের এ ধরনের আচরণ বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে, যা আওয়ামী লীগের শাসনকালকেও ছাপিয়ে যেতে পারে।’

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই বিপ্লব কোনো হঠাৎ ঘটনা নয়। এটি কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা একটি গণজাগরণ। এর মাধ্যমেই দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত