আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আশুগঞ্জে চার লেন প্রকল্পের কারণে থমকে গেছে মহাসড়ক, ২৫ কিমি দীর্ঘ যানজট

আশুগঞ্জে চার লেন প্রকল্পের কারণে থমকে গেছে মহাসড়ক, ২৫ কিমি দীর্ঘ যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের যানজট ভয়াবহ রূপ নিয়েছে। যানজটের ভয়াবহতা এতটাই তীব্র যে পাঁচ মিনিটের পথ ঘণ্টাতেও পার হওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে যানজট ছিল। তবে সেই যানজট বেড়ে এখন ২৫ কিলোমিটারে দাঁড়িয়েছে। 


ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামগামী যানগুলোর চলাচল করে অনেকটা ধীরগতিতে। সড়কের দূরাবস্থার কারণে যানগুলোকে ঘণ্টা পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সারাদিন-রাত যানজট লেগেই ছিল। 

ওসি মামুন রহমান বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে আজ সকালে এই যানজট ভয়াবহতায় রূপ নেয়। ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে যানজট লেগে আছে। তবে ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পর যানজট আরও বাড়বে। সকাল থেকে গাড়ি শুধু ঢাকার উদ্দেশ্যে ছাড়ছি। সিলেট লাইন বন্ধ হয়ে আছে। মহাসড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

প্রসঙ্গত, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হলেও ধীরগতির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টিতে সড়কে গর্ত বেড়েই চলছে যার ফলে যানবাহনকে ধীরগতিতে চলতে বাধ্য হতে হচ্ছে, আর এ কারণেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত