আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভারতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, পণ্য রপ্তানি বন্ধের হুমকি

ভারতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, পণ্য রপ্তানি বন্ধের হুমকি

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন বন্ধ না হলে ভারত থেকে সব ধরণের পণ্য রফতানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী দুটি সংগঠন হিন্দু সংহতি ও হিন্দু জাগরণ মঞ্চ। তারা বলেছে, হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশে এক বস্তা নুনও যাবে না।

বৃহস্পতিবার কলকাতা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশে এ হুমকি দেয়া হয়।

এর আগে বুধবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কাছে স্মারকলিপি দেয় হিন্দু সংহতি। সংগঠনটির সভাপতি তপন ঘোষ স্মারকলিপিতে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের ওপর অচ্যাচার বন্ধ করার আবেদন জানান।

হিন্দু জাগরণ মঞ্চ (দক্ষিণ বঙ্গ) এর সাধারণ সম্পাদক স্বরুপ দত্ত বলেন, এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আন্দোলন শুরু হল। পরবর্তী পর্যায়ে যা আরও তীব্র হবে। তিনি বলেন, ‘ভারতে বহু বাংলাদেশি চিকিৎসার জন্য আসেন, আমরা তার বিরুদ্ধে নাই। আমরা দুই বাংলার সুসস্পর্কের বিরোধী নই। কিন্তু বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার চলছে তার প্রতিবাদটুকুও হবে না?’

আর হিন্দু সংহতি স্মারকলিপিতে বলেছে, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এবং মুক্তচিন্তার মানুষদের ওপর যেভাবে আক্রমণ নেমে আসছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরই বাংলাদেশে হিন্দুরা ইসলামিক মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। তবে সম্প্রতি হিন্দুদের ওপর আক্রমণ আরও তীব্র হয়েছে। হিন্দু পুরোহিতদের কুপিয়ে খুন, হিন্দু মহিলাদের ওপর যৌন অত্যাচারের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাড়িয়েছে।

এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি সংখ্যালঘু হিন্দুদের নিশ্চিত করার জন্য। কারণ এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা কঠিন হয়ে দাড়াবে। আমরা বাংলাদেমের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেও আবেদন রাখছি এই ধরণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের স্বর তুলে ধরার জন্য।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত