আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তরুণরা আর চায় না কোটা-মার্কা ভাগাভাগি রাজনীতি: বললেন নাহিদ ইসলাম

তরুণরা আর চায় না কোটা-মার্কা ভাগাভাগি রাজনীতি: বললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা বলি পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে। যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চান, চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চান, তাদেরকে জনগণ আর মেনে নেবে না। এই তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি, রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠন করতে হবে।’

শনিবার ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় তিনি এ সব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ‘আমরা গণঅভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতি, চাঁদাবাজি সিস্টেমের বিরুদ্ধে। চাঁদাবাজি, দুর্নীতি এখনও দূর করতে পারিনি। তাই আবারও এসেছি, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। এই চাঁদাবাজ ও দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব, শহীদদের প্রতি এইটা আমাদের প্রতিজ্ঞা।’ তিনি আরও বলেন, জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে। সেটা জুলাই-আগস্ট মাসের মধ্যেই হতে হবে।

পুলিশ-প্রশাসনকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, পুলিশ-প্রশাসনকে জনগণের পক্ষে ও চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মত আচরণ করে, তাহলে মনে রাখবেন ফ্যাসিবাদের সময় যারা দলবাজ হয়েছিল, তাদের ও আপনাদের পরিণতি একই হবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব শেখ আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।’

আখতার হোসেন আরও বলেন, ‘যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশন এর রাজনীতি করতে চায় দেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।

আগামীর বাংলাদেশে যেন কোনো গুম-খুন না হয় সেজন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার জানিয়ে আখতার হোসেন বলেন, ‘একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। শেখ হাসিনাও তাই মনে করতেন। প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা না হলে, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সংস্কারের পরই নির্বাচন দিতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত