আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ – মেট্রোরেল পিলারে রাজনৈতিক গ্রাফিতি দিয়ে ইতিহাস অঙ্কিত

ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ – মেট্রোরেল পিলারে রাজনৈতিক গ্রাফিতি দিয়ে ইতিহাস অঙ্কিত

রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারে তুলে ধরা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বছরওয়ারী চিত্র; যেটির নামকরণ করা হয়েছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’। ২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয়েছে দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতিতে। 


সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রতিটি পিলারেই আঁকার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে চলবে আগারগাঁও স্টেশন পর্যন্ত। আগামী ৫ আগস্টের মধ্যে শেষ করতে টানা কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। এর মূল উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

শনিবার (১২ জুলাই) বিকেলে ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

ইতোমধ্যে বিভিন্ন পিলারে আঁকা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। কোথাও খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, শেয়ারবাজার ধস, ইলিয়াস আলী ‘গুম’, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনার ছবি এঁকে তুলে ধরা হয়েছে।

এছাড়া সন্ত্রাস, রিজার্ভ চুরি, হলি আর্টিসানে হামলা, প্রশ্নপত্র ফাঁস, খালেদা জিয়ার কারাবরণ, নিরাপদ সড়ক আন্দোলন, কালো আইন, কোভিডের অব্যস্থাপনা, মুজিববর্ষে বিপুল ব্যয়, জ্বালানি সংকট, আবরার হত্যা, একরামুল হত্যা, কোটা সংস্কার আন্দোলন, সাম্প্রদায়িক সহিংসতা, নাসিরনগরে হামলা, তনু ধর্ষণ, বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড, ফেলানী হত্যাকাণ্ড, বিরোধীদলের নেতাদের গ্রেপ্তারের মত ঘটনাও তুলে ধরা হয়েছে পিলারগুলোতে।

গ্রাফিতি আঁকার কাজ পরির্দশন করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আন্দোলনের চেতনা ধারণ করে রাখতে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনের খোলা জায়গায় এ ধরনের প্রদর্শনী চালু রাখার উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি।

এ জন্য ঢাকার কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনজুড়ে, স্টেশনের পিলারে শিল্পী-হাতের তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে জনগণের সাহসিকতা, আত্মত্যাগ আর গণ-আন্দোলনের গৌরবগাথা।

মোহাম্মদ এজাজ বলেন, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে মেট্রো স্টেশনে যতগুলো ফাঁকা জায়গা আছে সেখানে পোস্টার ও ছবি প্রদর্শনী হবে।

তিনি বলেন, কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে বিগত ১৭ বছর আওয়ামী লীগের নানা দুঃশাসনের বিভিন্ন ঘটনার প্রতীকী উপস্থাপন রাখা হচ্ছে, যেন সাধারণ মানুষ এগুলো ভুলে না যায়।

ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে জুলাই স্মৃতি গেট ও বিজয় সরণির বঙ্গবন্ধুর ভাস্কর্যের স্থানে গণমিনার তৈরি করা হবে। বছরজুড়েই রাজধানীর শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গ্যালারিতে জুলাই স্মৃতি প্রদর্শনীর আয়োজন করা হবে।

তিনি জানান, গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা ও পাবলিক স্পেসে প্রদর্শনীর আয়োজন করা হবে।

এ ছাড়া দেশের যেসব জায়গায় জুলাইয়ে বড় আন্দোলন হয়েছে সেখানে মেমরি মনুমেন্ট করা হবে বলেও জানানো হয় গ্রাফিতি পরিদর্শনে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত