আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিকাশ লেনদেনে বিরোধ, উত্তপ্ত পরিস্থিতি: গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

বিকাশ লেনদেনে বিরোধ, উত্তপ্ত পরিস্থিতি: গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

নাটোরের লালপুরে বিকাশ লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ।


ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী ওই এলাকার আবুল কাশেমের ছেলে। মহেশ্বর বাজারে তার মোবাইল ও ইন্টারনেট সরঞ্জামের দোকান রয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন নিয়ে গত ১০ জুলাই পারভেজের বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এর ঠিক দুই দিন পর, শনিবার সন্ধ্যায় সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় এসে বাজারে পারভেজের দোকানে অতর্কিত হামলা চালায়। আতঙ্ক সৃষ্টি করতে প্রথমেই তারা এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।


আগুনে দোকানে থাকা মোবাইল ফোন, রাউটার, ক্যাবল, টেবিল-চেয়ারসহ বিভিন্ন মূল্যবান মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সব কিছুই ভস্মীভূত হয়ে পড়ে।

বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ভীত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। মুহূর্তেই বাজারে চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত