আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তুচ্ছ ঘটনায় ভয়াবহ পরিণতি: মাগুরায় স্ত্রীকে খুন করলেন স্বামী

তুচ্ছ ঘটনায় ভয়াবহ পরিণতি: মাগুরায় স্ত্রীকে খুন করলেন স্বামী

ঢাকা থেকে স্বামী ফিরেছেন। স্ত্রী দরজা খুলতে দেরি করায় শাবল মেরে খুন করা হয়েছে। মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ ছাড়া সাত স্থানে আরও আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মাগুরায় নিহতের নাম সোনালী খাতুন (৩৭)। তিনি হরিশপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও ছান্দড়া গ্রামের মজিদ মণ্ডলের কন্যা।

নিহতের মেয়ে মদিনা খাতুন জানান, তাঁর বাবা ঢাকায় রড মিস্ত্রির কাজ করেন। তিনি সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। দরজা খুলতে দেরি করায় মায়ের সঙ্গে ঝগড়া হয়। এ সময় মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।

আশুলিয়ায় সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ

সাভারের আশুলিয়ায় শুক্রবার রাতে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর এক শিশুর লাশ পাওয়া গেছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আশুলিয়ার জিরানী কোনাপাড়ার রোজেল মিঞার ছেলে বায়েজিদ ইসলাম (৮) নিখোঁজ হয়। রাতে বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরে লাশ পায় স্থানীয়রা।

আশুলিয়া থানার এসআই আকরাম হোসেন বলেন, হত্যারহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

গোপালগঞ্জে লাশ নিয়ে মিছিল

গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশপ্রহরী গৌতম গাইনের (৩৫) লাশ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বিকেল ৪টায় জলিরপাড় জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ করা হয়।

এর আগে গত বুধবার রাতে নিখোঁজ হন গৌতম। বৃহস্পতিবার থানায় জিডি করা হয়। শুক্রবার সন্ধ্যায় সদর থানা পুলিশ কংশুর মধুমতী বিলরুট চ্যানেল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, নিহতের ফোনের কললিস্ট তলব করা হয়েছে। এটি হাতে পাওয়ার পর হত্যারহস্য বেরিয়ে আসবে।

নড়াইলে খেলা নিয়ে সংঘর্ষে নিহত

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে কুলশুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান সরদার (৫৫) মৃত হাসেম সরদারের ছেলে।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধায় ঝগড়া থামাতে গিয়ে খুন

কচুক্ষেত নিয়ে ভাইবোনের মধ্যে ঝগড়া। এটি থামাতে যান তাদের চাচাতো ভাই ফুয়াদ মণ্ডল (৪৫)। হঠাৎ তাঁর ওপর চড়াও হন মামুন মণ্ডল। এক পর্যায়ে মামুন কাঁচি দিয়ে ফুয়াদের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান ফুয়াদ। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মিরপুর গ্রামে।

ঘটনার পর স্থানীয়রা মামুনকে (৩০) পুলিশের হাতে তুলে দেন। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, মামুন হত্যার দায় স্বীকার করেছেন।

কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ

কুমিল্লার তিতাসে সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে দড়িকান্দিতে হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের পূর্ব পাশে এটি পাওয়া যায়। এ সময় লাশের পাশে পড়েছিল রক্ত মাখা ছুরি। নিহত ইমতিয়াজ রিয়াজ (২৪) বরিশালের কাজীরহাট থানার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত হয়েছে।

নেত্রকোনায় দম্পতির লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নত্তিপাড়া গ্রামে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন–রাবেয়া পারভীন (২৮) ও তাঁর স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করে থাকতে পারেন।

সুন্দরগঞ্জে ছুরিকাঘাতে চাচা খুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামে শুক্রবার রাতে আমপাড়া নিয়ে ঝগড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা জিয়ারুল খুন হয়েছেন। সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মামলার প্রস্তুতি চলছে।

(প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন স্থানীয় প্রতিনিধিরা।)

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত