আপডেট :

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

        কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, নির্বাচনে গড়ল একাধিক নতুন ইতিহাস

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

রাজধানীতে দুর্ঘটনায় প্রাণ গেল ৩২ বছরের প্রকৌশলীর, তদন্ত শুরু

রাজধানীতে দুর্ঘটনায় প্রাণ গেল ৩২ বছরের প্রকৌশলীর, তদন্ত শুরু

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১১টায় আশরাফুল আলম বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক পিকআপ তাকে ধাক্কা দিলে পড়ে যান তিনি। তখন গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

বিমানবন্দর থানার এসআই খায়রুল বাশার সমকালকে বলেন, আশরাফুলের বাড়ি গাজীপুরের জয়দেবপুর। শনিবার রাতে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনার শিকার হন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত