আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

আওয়ামী লীগ নেতাদের ভারত অবস্থান তুলে সরকারের সমালোচনায় মমতা

আওয়ামী লীগ নেতাদের ভারত অবস্থান তুলে সরকারের সমালোচনায় মমতা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'আশ্রয়ের' দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকারকে 'খোঁচা' দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত 'বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে' - এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের 'আশ্রয়ের' প্রসঙ্গ টানেন।


এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন। নাম না নিয়ে সে দিকে ইঙ্গিত করেছেন মমতা।

তিনি বলেছেন, 'আমাদের অতিথি তো কয়েক জনকে রেখেছে ভারত সরকার। আমি কি না করেছি? কারণ, রাজনৈতিক কারণ আছে, ভারত সরকারের অন্য কারণ আছে। পাশের দেশ বিপদে পড়েছে। কই, আমরা তো কখনো বলি না। তা হলে আপনারা কেন বলবেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল!'

মমতা আরও বলেন, 'একটা নোটিফিকেশন (বিজ্ঞপ্তি) করে বলছে, বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও। কেন? ওরা জানে না, বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয়। আর সারা পৃথিবীতে পঞ্চম।'

তিনি স্পষ্ট করে দেন, ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই যে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সে কথাও বক্তৃতায় তুলে ধরেন মমতা।

কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ ঝেড়ে মমতা বলেন, 'আজ সকলের উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে ১৭ লাখ লোকের নাম বাদ দিয়ে দাও! কে তুমি হরিদাস? কে তোমরা? যে ভারতীয় নাগরিক সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করেন, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন জাত, কোন ধর্ম তা তোমার দেখার দরকার নেই। তারা ভীষণভাবে বাংলার ভোটার।'

মমতা আরও জানান, তিনি বাংলার মানুষের জন্য গর্বিত। তিনি নিজেও হিন্দি, উর্দু, সংস্কৃত, গুজরাতি, মরাঠি, পঞ্জাবি, অসমিয়া, ওড়িয়ার মতো বিভিন্ন ভাষা বুঝতে পারেন - তা বক্তৃতায় জানান।

আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি মহারাষ্ট্র, আসাম এবং ওড়িশায় বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত