আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

নীলা ইসরাফিলের অভিযোগ: এনসিপির নৈতিকতা সংশয়ের মুখে

নীলা ইসরাফিলের অভিযোগ: এনসিপির নৈতিকতা সংশয়ের মুখে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। 

দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরও তিনি এনসিপির রাজনীতি করতে পারলেও নীলা ইসরাফিলকে দলের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার ভোর সোয়া ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন- “আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে ‘লেংটা’ করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি? আমার প্রশ্ন খুব সোজা। এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ, যে একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই নাকি সব ধসে পড়ে? তা যদি হয়, তাহলে আমি বলব, দলটা ভাঙে না, ভেঙে পড়ে। নিজেই নিজের ভার বহনে অক্ষম।’

‘আমি সেই মানুষ, যে দলটির জন্মলগ্ন থেকে মানুষের জন্য কথা বলেছি। যে দিনের পর দিন রাস্তায়, পথে, মঞ্চে দাঁড়িয়ে এনসিপির নামকে বিশ্বাসযোগ্য করে তুলেছি। যে নারী হিসেবে একা থেকে একা দাঁড়িয়ে থেকেছি, পাশে কেউ না থাকলেও অন্যায়ের প্রতিবাদ করেছি।

যে ভয় পায়নি, যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। যে কনসেপ্ট দিয়েছে, কন্টেন্ট বানিয়েছে, প্রচার করেছে, দলের দিকভ্রান্ত পথগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ, আমি দলকে ভাঙতে নয়, গঠন করতে চেয়েছি। কিন্তু আজ যখন একজন তুষার, যার বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উত্থাপন হয়েছে, সে দিব্যি দলের ভেতর রাজনীতি করে যাচ্ছে।

‘আর আমি একজন ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ তাকেই সরিয়ে দেওয়া হয়েছে পদযাত্রা থেকে, তখন প্রশ্নটা উঠবেই। এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক? আপনারা যারা আজ ‘নীলা এনসিপিকে খেয়ে ফেলবে’ বলে চিৎকার করছেন, তারা নিজেরাই কি জানেন না আমি কতটা শ্রম, কতটা রক্ত-ঘাম এই দলে ঢেলেছি? কোনওদিন একটিবারও কি নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করেছি? আমি কাউকে খাই না। আমি কাউকে ভাঙি না। আমি শুধু সত্যটা বলি। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যে না, সমস্যা সেই দলের ভিতরে। তাহলে বলুন, ভয়টা আসলে কাকে? আমাকে? না নিজেরা নিজেদের মুখ দেখার।”

প্রসঙ্গত, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত