আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের শেকড় খুঁজে বের করা হবে : প্রধানমন্ত্রী

যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের শেকড় খুঁজে বের করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা করে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের শেকড় খুঁজে বের করা হবে।

রোববার সকালে গণভবনে ঢাকায় সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশানে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এর শেকড় খুঁজে বের করা হবে। হামলাকারীদের মদদদাতা, কারা গোলাবারুদ ও অস্ত্র এবং অর্থ দেয়, সেগুলোও খুঁজে বের করা হবে।’

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি। এরপর তারা জিম্মি করে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

ওই রেস্টুরেন্টে নিহত ১৭ বিদেশি নাগরিকের মধ্যে ৭ জন জাপানের নাগরিক। তাদের মধ্যে ৬ জন বাংলাদেশ মেট্রোরেল প্রকল্পে কাজ করতেন।

এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে মারা যান।

সাম্প্রতিক সময়ে ফ্রান্স, বেলজিয়ামসহ অন্যান্য স্থানে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেগুলোর নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলোর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে।’

বাংলাদেশের আইন-শৃঙ্খলাবাহিনী জিম্মি সংকটের অবসান করতে পারায় তাদের ধন্যবাদ জানান তিনি।

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উভয়েই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা বলেছেন।



এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত