আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় বনশ্রী থেকে আসামি আটক

অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় বনশ্রী থেকে আসামি আটক

রাজধানীর বনশ্রীতে এক ঠিকাদারের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইয়াসিন পাটোয়ারীকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানার পুলিশ। এ সময় ছিনতাই হওয়া পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানার পশ্চিমপাড়া আশকোনা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। গত ২১ জুলাই রাত দেড়টার দিকে নরসিংদী থেকে কাজ শেষে বনশ্রীতে নিজের বাসায় ফিরছিলেন তিনি। পথে বনশ্রীর আবেশ হোটেলের সামনে অসুস্থ বোধ করায় গাড়ি থামিয়ে বের হন আমিরুল। সে সময় সেখানে থাকা এক যুবক তাকে ধরে গাড়িতে তুলে দেন। ওই যুবক নিজেও গাড়িতে ওঠেন। পরে বাসার নিচে পৌঁছালে আমিরুল তাকে গাড়ি থেকে নামতে বললে তিনি নিজেকে ইয়াসিন পাটোয়ারী নামে পরিচয় দেন। কিছুক্ষণ কথাবার্তার পর হঠাৎ তিনি আমিরুলের হাতে থাকা পিস্তল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশকোনার একটি বাসায় আত্মগোপনে আছেন ইয়াসিন। এরপর গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার শোবার ঘরে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত