আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শ্রমিকদের মহাসড়ক অবরোধঃ পুলিশের সাউন্ড গ্রে নে ড নিক্ষেপ

শ্রমিকদের মহাসড়ক অবরোধঃ পুলিশের সাউন্ড গ্রে নে ড নিক্ষেপ

রাজধানীর গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও চাকরির শর্তসংশ্লিষ্ট ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শত শ্রমিক। 


বিক্ষোভের কারণে মহাসড়কের দুপাশে ব্যাপক যানজট তৈরি হয়েছে। আটকা পড়েছেন অসংখ্য অফিসগামী যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় আরএকে সিরামিক কারখানার কয়েক’শ শ্রমিক তাদের বকেয়া বেতনসহ ১০ দফার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। দু’ঘণ্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় তাদের সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত