আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

‘না গ্রেপ্তার, না চাঁদাবাজি করেছি’ — নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি

‘না গ্রেপ্তার, না চাঁদাবাজি করেছি’ — নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের হাতে আটক তিন নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ একই ঘটনায় শনিবার (২৬ জুলাই) আটক হওয়া আরও দুজনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ৷


শনিবার রাতে পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে সংগঠনের দুই নেতা স্থায়ী বহিষ্কারের কথা জানান গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান৷ তারা হলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান৷

এদিকে, এ ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। পোস্টে তিনি লিখেন, 'প্রথমত আমি গ্রেপ্তার হইনি, দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই।'

অপু আরও লিখেন, 'আজকের গুলশানের ঘটনায় আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জড়িত ছিলাম না। বেশকিছু নিউজ মিডিয়া আমার নাম জড়িয়ে নিউজ করেছে। অনেক জায়গায় ছড়িয়ে গেছে আমি গ্রেপ্তার হয়েছি। যে ভিডিওটাকে চাঁদাবাজির ভিডিও দাবি করা হয়েছে সেটার ব্যাখ্যা দিবো মিডিয়ার সামনেই।'

প্রচণ্ড মানসিক চাপে আছেন জানিয়ে অপু লিখেন, 'এত এত মানুষের কল, মেসেজ, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতিতে পড়লাম। কিছু মিডিয়ার আংশিক নিউজ প্রচারের ফলে আমাকে ভোগান্তি পোহাতে হচ্ছে।'

তিনি আরও লিখেন, 'আমাকে একটু স্থির হবার সুযোগ দিন প্লিজ। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং আমার দ্বারা যদি অপরাধ ঘটে থাকে তাহলে আমি তার জন্য প্রাপ্য শাস্তি মাথা পেতে নেবো।'

 

জানে আলম অপু লিখেছেন, 'আমার বিরুদ্ধে অভিযোগ আসার সাথে সাথেই কোনো কালক্ষেপণ ছাড়াই "বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ" থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার নামের সাথে ছাত্রসংসদের নামটাও প্রচার হওয়ায় ছাত্রসংসদকেও ব্যাশিং করা হচ্ছে। উক্ত ঘটনায় ছাত্রসংসদের বিন্দু পরিমাণ দায় আছে বলে আমার মনে হয় না। ছাত্রসংসদ কোনোরকম অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না, আমি নিজের বহিষ্কার আদেশকে সাদরে গ্রহণ করে ছাত্রসংসদের এই জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানাচ্ছি। বিস্তারিত জানাবো খুব শীঘ্রই, একটু সময় দিন প্লিজ।'

এদিকে, রোববার (২৬ জুলাই) চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। এর আগে একইদিন সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। আব্দুর রাজ্জাক রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন- কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও ১৩ বছর বয়সী শিশু মো. আমিনুল ইসলাম।

 

এলএবাংলাটাইমস/
আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত