আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কোটা আন্দোলনে নিপীড়ন: জোরপূর্বক ভিডিওর পর শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধ

কোটা আন্দোলনে নিপীড়ন: জোরপূর্বক ভিডিওর পর শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধ

জুলাই আন্দোলন ঘিরে গতবছর আজকের দিনে ডিবি হারুনের ‘ভাতের হোটেল’ খ্যাত রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।

আরেকদিকে সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি দেওয়ানো হয়েছে দাবি করে ২৯ জুলাই সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভের ডাক দেন সমন্বয়ক আবদুল কাদের। 

আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ গণমাধ্যমকর্মীদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠান। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগকে তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে সমন্বয়কদের মাধ্যমে স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্রসমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা দেখিয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রসমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না।’

ছয় সমন্বয়কের আন্দোলন প্রত্যাহারের ভিডিওবার্তার আগে ডিবিপ্রধান হারুন অর রশীদের ফেসবুক পেজে কয়েকটি ছবিযুক্ত করে পোস্ট দেওয়া হয়। ডিবি কার্যালয়ে সমন্বয়কদের নিয়ে নাশতা করতে দেখা যায় তাকে। ডিবিপ্রধানের সঙ্গে নৈশভোজ করতেও দেখা যায় সমন্বয়কদের। 

লিখিত বক্তব্য পাঠ করার সময় নাহিদ ইসলামের পরা লুঙ্গি আড়াল করতে রাখা ছিল সংবাদপত্র। এ সময় সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নুসরাত তাবাসসুম ও সহ-সমন্বয়ক আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

এইদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকেও তুলে নিয়ে যায় ডিবি। টানা ১০ দিন বন্ধ রাখার পর চালু করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। 

একই দিন আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারকে জোরপূর্বক গণভবনে এনে তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আন্দোলন দমনে অব্যাহত ছিল পুলিশের ব্লক রেইড অভিযান। ২৮ জুলাই গ্রেপ্তারের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়ে যায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত