আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ব্যতিক্রমধর্মী আবৃত্তি: সিন্ধুসারসের ‘আহত হৃদয়ের কাব্য’

ব্যতিক্রমধর্মী আবৃত্তি: সিন্ধুসারসের ‘আহত হৃদয়ের কাব্য’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এর নিহত ও আহত শিক্ষার্থীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ‘সিন্ধুসারস’ আবৃত্তি সংগঠন আয়োজন করে ‘আহত হৃদয়ের কাব্য’ শিরোনামে এক ব্যতিক্রমধর্মী অনলাইন আবৃত্তি প্রযোজনা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টায়  ‘সিন্ধুসারস’-এর ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয় এ আয়োজন

গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী জনাব আল আমিন। তার সুচিন্তিত পরিকল্পনায় একঝাঁক আবৃত্তি শিল্পী ও কণ্ঠশিল্পী কবিতা ও গানের মাধ্যমে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণ করেন, এবং সমাজের বিভিন্ন অসংগতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে তুলে ধরেন হৃদয়স্পর্শী বক্তব্য।

এই ব্যতিক্রমধর্মী আবৃত্তি প্রযোজনায় স্থান পেয়েছে কিংবদন্তী কবিদের কবিতা। সেসব কবিরা হলেন- সুকান্ত ভট্টাচার্য, শক্তি চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচী, হেলাল হাফিজ, তারিক সুজাত, কালের লিখন, ননী গোপাল সরকার, উম্মে হাবীবা সূচনা, আল-আমিন, সোহানুর রহমান সোহান, সোহেল রানা, জুলফিকার শাহাদাৎ, এ.এইচ.এন. আরাফাত এবং মাহবুব শাহজালাল


এছাড়াও যে সব গীতিকারের গান এই প্রযোজনায় ব্যবহৃত হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কাজী নজরুল ইসলাম, ভূপেন হাজারিকা, উকিল মুন্সি ও শহীদ মাহমুদ জঙ্গী।

অনুষ্ঠানে পারফর্মার হিসেবে অংশগ্রহণ করেন সিন্ধুসারসের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী মো. আল-আমিন, সিন্ধুসারস-এর সভাপতি জনাব মাসুদ মানিরুল, উপদেষ্টা জনাব সারওয়ার হোসেন উল্কা, অনলাইন পরিচালক ও প্রশিক্ষক জনাব শরীফ শুভ্র এবং ‘সিন্ধুসারস’ ‘রাইজিং টোন’-এর পরিচালক অনামিকা হক। পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিদের মধ্যে উম্মে হাবীবা সূচনা, মর্তুজা আল-মাহমুদ, কাকলি কেয়া, লিজা ক্যামেলিয়া ও সেলিম আহমেদ অংশ নেন আবেগঘন পরিবেশনায়।

এই আয়োজনের মধ্য দিয়ে আহ্বান জানানো হয় শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার, তাদের সকল অধিকার নিশ্চিত করার এবং যেকোনো ধরনের অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ইউনিসেফসহ শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাকেও জানানো হয় আন্তরিক অভিনন্দন ও সহমর্মিতা।

‘আহত হৃদয়ের কাব্য’ কেবল একটি আবৃত্তি প্রযোজনা নয় — এটি ছিল এক মানবিক প্রতিবাদ, এক প্রতিশ্রুতি এবং আগামী দিনের শিশুদের জন্য একটি অধিকতর নিরাপদ, ন্যায্য ও সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত