আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মব ভায়োলেন্স’ কমেছে আগের তুলনায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স’ কমেছে আগের তুলনায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘মব ভায়োলেন্স’ আগের থেকে কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

মব নিয়ে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে না এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে; সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন; কোনো দলকে কম দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইরে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল  না, এজন্য আপনাদের সুরক্ষার দরকার হয় না।

ভালনারেবলটা কীভাবে নির্ধারণ করেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন এজেন্সি আছে ও আপনাদের থেকে এই তথ্য পাই।

এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে আল্লাহ দিলে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত