আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এনসিপি সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের বেষ্টনী ভাঙার অভিযোগ

এনসিপি সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের বেষ্টনী ভাঙার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এনসিপি সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের সীমানা ভেঙে অফিস চত্বর দখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।


খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে এনসিপি সমর্থকদের প্রশ্ন করলে তারা জানান, ভূমি অফিসের সামনে মিলাদ মাহফিল ও ‘জুলাই মঞ্চ’ নির্মাণ করতে চান। কিন্তু কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয়, তাহলে তারা জনতার সমাবেশ ঘটিয়ে অফিসে ভাঙচুর চালানো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি করার হুমকি দেন। 


এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেন। জিডিতে এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু, সমন্বয়কারী সুমন মৃধা, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। 

জিডিতে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার বেলা সোয়া ১১টার সময় আশুগঞ্জ ভূমি অফিসের নৈশ-প্রহরী কবির হোসেন তাকে ফোন করে জানায়, এনসিপির সমর্থকেরা অবৈধভাবে ভূমি অফিসের বেষ্টনী ভেঙ্গে তা দখল করার চেষ্টা করছে। সংবাদ পেয়ে তিনি এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিমকে ফোন করলে ডালিম তার সমর্থকদেরও একাজে উৎসাহিত করেন। 


উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম বলেন, ‘মিলাদ মাহফিল আয়োজনের জন্য ভূমি অফিসের পেছনে থাকা মঞ্চ পরিষ্কার করতে গিয়ে টিনের বেড়া খুলেছেন কর্মীরা। এতে এসিল্যান্ড পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন, যদিও অনুষ্ঠান করতে তারা আগেই মৌখিকভাবে জানিয়েছিলেন। হুমকির অভিযোগকে তিনি 'বানোয়াট' বলেও দাবি করেন।’

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান, এনসিপি কর্মীরা এসিল্যান্ড অফিসের বেড়া ভেঙে অনুমতি ছাড়াই সরকারি জায়গায় 'জুলাই মঞ্চ' করার চেষ্টা করেছে। বারবার বুঝানো হলেও তারা সেখানেই অনুষ্ঠান করতে চায়। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুমতি না দেওয়ায় তারা এসিল্যান্ডের সাথে দুর্ব্যবহার করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত