আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

তিন যুবকের ওপর নি র্যা ত ন: স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মা ম লা

তিন যুবকের ওপর নি র্যা ত ন: স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মা ম লা

তিন যুবককে টর্চার সেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে মুক্তিপণের টাকা ও ইয়াবা জব্দ করা হয়।


মঙ্গলবার (৫ আগস্ট) রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার রাতে তিন যুবককে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ (৩৫)। নির্যাতনের শিকার তিন যুবকের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে সেনাবাহিনী তার কাছ থেকে মুক্তিপণের ২ লাখ ৩০ হাজার টাকা ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থার জন্য মাসুদকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পূর্বাচল আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা বলেন, ভুক্তভোগী তিন যুবককে সারা রাত টর্চার সেলে আটকে রেখে ২ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন মাসুদ। পরদিন সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর তারা পূর্বাচল আর্মি ক্যাম্পে অভিযোগ দিলে অভিযান চালানো হয়।


তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ। পরে ওই মামলায় জামিন নিয়ে একই কর্মকাণ্ড চালিয়ে যান তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত