আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। আবেদনের শেষ সময় ছিল ১০ আগস্ট। এখন তা বাড়িয়ে ১২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভর্তির সময় ছিল ১০ আগস্ট, সেটা দুই দিন বাড়িয়ে ১২ আগস্ট করা হয়েছে।’

আবেদন প্রক্রিয়ায় যেন কোনও শিক্ষার্থী বাদ না পড়ে, সে জন্য কর্তৃপক্ষ দুটি হটলাইন চালু করেছে—০১৯১৪-৪৯৪৮৮৮ এবং ০১৭১১-৩৭২৪৫৯। আবেদনে সমস্যা হলে হটলাইনে যোগাযোগ করে ইন্টারমিডিয়েট রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন জানালে সমাধান পাওয়া যাবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন করতে হবে অনলাইনে collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকের শাখা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত