আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শিবচরে ধাক্কা: এনসিপি’র ৪ নেতা পদ ছাড়লেন

শিবচরে ধাক্কা: এনসিপি’র ৪ নেতা পদ ছাড়লেন

মাদারীপুরের শিবচর উপজেলায় সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতৃবৃন্দ হলেন- উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান ও সমন্বয় কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, সদস্য মহিউদ্দিন, সদস্য কাজী রফিক।


সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতৃবৃন্দরা বলেন, আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম। পরে এই কমিটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে পরিচিতি লাভ করলে আমরা স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হয়ে যাই। আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণআন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত, তবুও দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও যোগাযোগ রক্ষার প্রয়োজনে পারিবারিক সম্পর্কে টানাপোড়েনও সৃষ্টি হয়েছে।

তারা বলেন, কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে। যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এরফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।


সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, এই প্রেক্ষাপটে, দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তাভাবনার পর আমরা সজ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পাটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই। আমাদের দ্বারা যদি কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের নিকট ক্ষমাপ্রার্থী। শিবচরবাসীর কাছেও আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমাদের কর্মকাণ্ডে যদি কারও মনে আঘাত লেগে থাকে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত-দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত