আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিল সরকার

শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিল সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে-এটি শহীদদের প্রতি সরকারের প্রতিশ্রুতি। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সরকারের প্রস্তুতি বাড়ছে। পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।

আজ রবিবার দুপুরে সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। তিনি বলেন, আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণ হোক। জুলাই বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা আমরা ভুলিনি। শহীদদের স্মরণে আমাদের অঙ্গীকার-দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমরা আলোচনা করেছি। আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। উচ্চপর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তাকর্মীদের বডি ক্যামেরা ব্যবহার করতে হবে, যাতে কেন্দ্রের অবস্থা সরাসরি মনিটরিং করা যায়।

সরকারি কর্মকর্তাদের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, যারা জনগণের অধিকার খর্ব করে ফ্যাসিবাদী শক্তিকে শক্তিশালী করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেবল প্রমাণিত অভিযোগযুক্ত ব্যক্তিদেই শাস্তি দেওয়া হবে।

শহীদদের স্মরণে তিনি বলেন, শহীদ শাকিল ও আহনাফের আত্মার শান্তি কামনা করি। তারা আমাদের যে পথ দেখিয়েছেন, তা থেকে বিচ্যুত হব না। তাদের স্বপ্ন ছিল-ভোটচুরি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা তা বাস্তবায়ন করব।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান প্রধান অতিথি ছিলেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের নেতা মো. আবু সাদিক কায়েম। এদিন বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ শিক্ষার্থী শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহ’র নামে একটি চত্বর ও লাইব্রেরি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত