আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি হামলা তদন্তে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত

জঙ্গি হামলা তদন্তে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে একটি স্প্যানিস রেস্তোরাঁয় এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গি হামলার ঘটনায় একটি বোমা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত। ভারত ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের (এসএসজি) চার সদস্যের দলটি এই ঘটনা দুটি তদন্তে বাংলাদেশকে সহায়তা করবে।

বৃহস্পতিবার ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে দলটি কবে আসবে সেটা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

গত শুক্রবার গুলশানে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। সন্ত্রাস দমনে যেকোনো সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলে জানান মোদি। এরপর সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানান, জঙ্গি দমনে প্রয়োজনে বাইরের দেশের সহযোগিতা নেয়া হবে। 

গুলশান হামলার পর ‘বিতর্কিত’ ইসলামি পণ্ডিত জাকির নায়েক সম্পর্কে ভারতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ। অভিযোগ আছে, ঢাকার গুলশান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় অংশ নেয়া দুই জঙ্গি জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত।

বাংলাদেশের ওই আহ্বানে ভারত সাড়া দেবে বলে জানা গেছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু জানিয়েছেন, বাংলাদেশের ওই আহ্বানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে।

গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি নামে একটি স্প্যানিস রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ কর্মকর্তা, ১৮ বিদেশিসহ ২৮ জন মারা যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের জামাতের আগে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশসহ চারজন মারা গেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত