আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকা যাচ্ছেন নিশা দেশাই

ঢাকা যাচ্ছেন নিশা দেশাই

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় আসছেন। আগামী সপ্তাহেই তার ঢাকা সফর হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশের চাঞ্চল্যকর কোন বিষয় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে তৎপর হতে দেখা গেছে নিশা দেশাইকে। এজন্য বিভিন্ন ইস্যুতে নিয়মিত সফরও করেছেন ঢাকায়।

সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পরে গত মে মাসে ঢাকায় এসেছিলেন তিনি। এ নিয়ে ঢাকায় এসে তখন বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে।

এছাড়াও মিডিয়ার অগোচরে না জানিয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বৈঠক করেছিলেন ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধনের সঙ্গে। এব

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন নিশা দেশাই। বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি। তবে তার এবারের সফরের প্রেক্ষিত একেবারেই ভিন্ন।

সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জন বাংলাদেশ আমেরিকানসহ ১৮ জন বিদেশি এবং  ৪ জন বাংলাদেশি নিহত হন। এ ঘটনার রেশ না কাটতেই দেশের সবচেয়ে বড় ঈদের জামায়াতের স্থান শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলা হয়।

গুলশানের হামলা বাংলাদেশকে বিশ্বে পরিচয় করিয়ে দেয় আলাদাভাবে। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উঠে আসে কূটনীতিকদের মাঝে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের ঢাকার নিরাপত্তা নিয়ে তাদের আশ্বস্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী সকল রাষ্ট্রদূতদের নিয়ে বিশেষ বৈঠকও করেছেন।

এ হামলার পরে জাপান, ইতালি, ভারতসহ বিশ্বের অনেক দেশই বাংলাদেশকে সন্ত্রাস মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাদ যায়নি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত।

বাংলাদেশের এই সংকট মূহুর্তে নিশা দেশাইর ঢাকা সফর নিয়ে সরকার ও রাজনৈতিক মহলে মিশ্র আলোচনার জন্ম দিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত