আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শোলাকিয়ায় নিহত জঙ্গি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র

শোলাকিয়ায় নিহত জঙ্গি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের  ছাত্র

কিশোরগঞ্জে শোলাকিয়ার ঈদগাহের পাশে পুলিশের গুলিতে নিহত জঙ্গির পরিচয় পাওয়া গেছে। তার নাম আবির রহমান।

তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সিরাজুল ইসলামের ছেলে এবং রাজধানী ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র।

আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, আবির রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করতেন। কিন্তু দীর্ঘদিন যাবত তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ নেই। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) থেকে এ লেভেল করেছেন। আট মাস ধরে নিখোঁজ ছিলেন।

অন্যদিকে হামলার সময় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয় আবু মুক্কাদিল নামে আরেক জঙ্গিকে। তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়। তিনি মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র।

পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলার ঘটনায় তারা এ পর্যন্ত সাত জনকে আটক করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। 

প্রসঙ্গত, ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে পুলিশের ওপর জঙ্গি হামলা হয়। এ সময় তারা পুলিশের ওপর বোমা হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে জহির নামে এক পুলিশ সদস্য মারা যান। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসারুল্লাহ নামে আরেক পুলিশ সদস্য মারা যান। এ সময় গোলাগুলিতে ঝর্ণা রানী ভৌমিক নামে স্থানীয় এক নারী নিহত হন। সেসময় পুলিশের গুলিতে আবির রহমান নিহত হন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত