আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

এনসিপির ৮ নেতার চীন সফর শুরু হচ্ছে মঙ্গলবার

এনসিপির ৮ নেতার চীন সফর শুরু হচ্ছে মঙ্গলবার

চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

আজ শুক্রবার বিকেলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সমকালকে বলেন, আগামী ২৬ আগস্ট আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাবে। ফিরবে ৩১ আগস্ট। দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম, শিল্প কারখানা পরিদর্শন করবে। এছাড়া চীনের উন্নত শহর চংকিংয়েও সফর করবে দলটি। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ বলেন, এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে। পরে ৩০ আগস্ট তারা দেশে ফিরবেন। চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।

এনসিপির আট নেতা হলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

চীন সফর উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে, গত ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। তার পূর্বে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত