আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

‘শতবর্ষে সুলতান’: নাসির আলী মামুনের আলোকচিত্রে ইতিহাসের ছোঁয়া

‘শতবর্ষে সুলতান’: নাসির আলী মামুনের আলোকচিত্রে ইতিহাসের ছোঁয়া

ঢাকার বেঙ্গল শিল্পালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে নাসির আলী মামুনের ৬৫তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘শতবর্ষে সুলতান’। এতে নাসির আলী মামুনের তোলা চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৮টি আলোকচিত্র স্থান পেয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল ফাউন্ডেশন ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এতে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের প্রথম সারির শিল্পীদের নাম ধরলে এস. এম. সুলতান অবশ্যই প্রথম কাতারেই থাকবেন। তার ক্যানভাসে গ্রামীণ জীবন, পরিশ্রমী মানুষ ও প্রকৃতির অপার সৌন্দর্য যে গভীরতা পেয়েছে, তা এক কথায় অনবদ্য। সুলতান খেটে খাওয়া মানুষের প্রাণশক্তিকে যেভাবে চিত্রায়িত করেছেন, তাতে আমি গভীরভাবে মুগ্ধ।

তিনি আরও বলেন, ‘সংস্কৃতিচর্চায় পৃষ্ঠপোষকতার বড় প্রয়োজন আছে। বেঙ্গলের মতো আরও প্রতিষ্ঠান এগিয়ে এলে ভবিষ্যতের সুলতান, জয়নুলদের জন্ম হবে। চিত্রশিল্পের প্রতি আমার গভীর অনুরাগ রয়েছে, এই প্রয়াসে সামিল হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান বলেন, এস এম সুলতানের বেশ কিছু কাজ দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে সুযোগ হলো ব্যক্তি সুলতানকে আরও কাছ থেকে জানার ও বোঝার। এজন্য আমি নাসির আলী মামুনকে ধন্যবাদ জানাই। আমি মনে করি, সুকুমারবৃত্তির চর্চা মানুষের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্যই এই ধরনের প্রয়াসে যুক্ত হতে পেরে এইচএসবিসি পরিবার গর্বিত।’

আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন, ‘মাটি ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া মহিমান্বিত শিল্পী এস. এম. সুলতান। আমি ও আমার ক্যামেরা তাকে নিঃশব্দে অনুসরণ করেছি। কাজটি সহজ ছিল না; তবে তার শিল্পকর্ম ও জীবনযাপনের যৌথ দৃশ্য ধরে রাখার জন্য এটি ছিল আমার প্রণোদিত চেষ্টা। তার জীবনের রহস্য উন্মোচনের চেষ্টা করে একাত্ব হওয়ার চেষ্টা করেছি।’

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সুলতানের একটি সংক্ষিপ্ত জীবনী পাঠ করে বলেন, ‘নাসির আলী মামুন জীবনের একটি বড় সময় সুলতানকে উৎসর্গ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। এই প্রদর্শনী আমাদের সুলতানের জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে।’

চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, ‘আজ একটি বিশেষ দিন। আমি মামুনকে চিনি ৪০ বছর ধরে। তিনি সুলতানকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন, চিনেছেন ও বুঝেছেন। মামুনের লেন্সের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সুলতানকে মানুষ চিনবে শতবছর ধরে।’

প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি বিশেষ স্মারক ক্যাটালগ– ‘সিডিং দ্য সোল’, যা সুলতানের জীবন ও শিল্পভাবনার ওপর আলোকপাত করে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য খোলা থাকবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত; প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ রোববার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত