আপডেট :

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

প্রধানমন্ত্রীকে ভারতের প্রতিনিধিরূপে আখ্যায়িত করলেন বিএনপির সালাহউদ্দিন

প্রধানমন্ত্রীকে ভারতের প্রতিনিধিরূপে আখ্যায়িত করলেন বিএনপির সালাহউদ্দিন

গণ–অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজমাঠে আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা বিগত ১৬-১৭ বছরে এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের পক্ষের নন, তিনি ভারতে লোক। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এ দেশের কোনো রাজনৈতিক দল ছিল না। তাঁরা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ছিল।’


আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ ছিল একটি মাফিয়া শক্তি। একটি সন্ত্রাসবাদী, ফ্যাসিস্ট গোষ্ঠী। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড তাই সঠিকভাবেই সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে।

ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ কথা বলার অধিকার বন্ধ করেছে উল্লেখ করে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের সংস্কৃতি ছিল তাদের বিরুদ্ধে যারা কথা বলত, তাদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিত। আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বললে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করত। সংবাদপত্রের স্বাধীনতাও বন্ধ করা হয়েছিল।

রাজনীতিতে বিএনপি বহুমতকে শ্রদ্ধা করে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘যে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে, তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে সংরক্ষণ করব। কখনো রাজনৈতিক বিরোধিতার জন্য তাঁকে আমরা আক্রমণ করব না। এটাই রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের সৌন্দর্য।’

বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনো রকমের ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, সে জন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ–আলোচনার মধ্য দিয়ে যেসব সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করেছি, সেসব পরবর্তী জাতীয় সংসদে বাস্তবায়ন করা হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দেবে, তিনি এমপি নির্বাচিত হবেন। পিআরের ভাষা হচ্ছে মার্কায় ভোট হবে, কে এমপি হবে লোকে জানবে না। এমন পিআর বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। কেউ কেউ পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর নয়। উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পাওয়া যায়।

চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব মোবারক আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত