আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

১৫ দিন আগে দাফন, এবার জীবিত অবস্থায় ফিরে এলো কিশোর!

১৫ দিন আগে দাফন, এবার জীবিত অবস্থায় ফিরে এলো কিশোর!

সিলেটের ওসমানীনগরে রবিউল ইসলাম (১৪) নামের এক কিশোরকে ‘মৃত’ হিসেবে শনাক্ত করে দাফন করেছিল তার পরিবার। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছিলেন। তবে ১৫ দিন পর ওই কিশোর পরিবারের কাছে জীবিত ফিরে এসেছে। পরিবারের সদস্যদের নিয়ে থানায় হাজির হয়ে তার জানানও দেয় রবিউল।

রবিউল ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে। সে স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করত। গত ২৬ জুলাই সেখান থেকে নিখোঁজ হয়েছিল সে।


৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে স্বজনেরা সেখানে যান। লাশটি রবিউলের বলে শনাক্ত করে স্বজনেরা বাড়িতে নিয়ে যান। ৬ আগস্ট দাফন সম্পন্ন হয়। এর দুই দিন পর ৮ আগস্ট রবিউলের মা পারুল বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ওসমানীনগরের গোয়ালাবাজারের বগুড়া রেস্তোরাঁর মালিক বুলবুল মিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে পরিবার রবিউলের সন্ধান পায় হবিগঞ্জের নবীগঞ্জে। গতকাল শুক্রবার তাকে নিয়ে কুলাউড়া থানায় হাজির হয় তারা। আজ শনিবার রবিউলকে আদালতে হাজির করা হলে সে জবানবন্দি দেয়। সেখানে সে বলে, সে নিখোঁজ হয়নি; বরং ইচ্ছা করে আগের রেস্তোরাঁর কাজ ছেড়ে অন্যত্র কাজ নিয়েছিল। পরে নবীগঞ্জে গেলে পরিবার তার খোঁজ পায়। আদালতের নির্দেশে রবিউলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, যাকে রবিউল ভেবে দাফন করা হয়েছিল, সেই লাশের সুরতহাল ও অপমৃত্যুর মামলা এখনো থানায় আছে। ওই লাশের বিষয়ে কিছু জানা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়া গেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত