আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বুড়িগঙ্গায় রহস্যজনক মৃত্যু: বাঁধা অবস্থায় নারী-পুরুষের লাশ, পাশে আরও দুজনের মরদেহ

বুড়িগঙ্গায় রহস্যজনক মৃত্যু: বাঁধা অবস্থায় নারী-পুরুষের লাশ, পাশে আরও দুজনের মরদেহ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে এক দিনে নারী-শিশুসহ অজ্ঞাতনামা চারজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় এক নারী ও এক পুরুষের লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে বরিশুর নৌ পুলিশ সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন। পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর ও নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। পুরুষের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর নারীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।


নৌ পুলিশের বরিশুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বুড়িগঙ্গায় ভাসমান ওই পুরুষ ও নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় দেখা যায়, পুরুষের এক হাতের সঙ্গে ওই নারীর এক হাত বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁদের মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে।

এসআই মোক্তার হোসেন আরও বলেন, লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ফরেনসিক দলের সহায়তা নেওয়া হবে।

এদিকে শনিবার দুপুরে বুড়িগঙ্গার মীরেরবাগ কোল্ডস্টোরেজ এলাকার তীর থেকে ভাসমান অবস্থায় আরও এক নারী ও এক ছেলেশিশুর লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর হবে বলে পুলিশের ধারণা। নারীর পরনে ছিল সালোয়ার–কামিজ।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, প্রথমে নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় কালো রঙের কাপড় প্যাঁচানো ছিল। প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত