আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সাংবাদিকতা বিভাগেই প্রার্থীর ভিড়, ডাকসু নির্বাচনে ২৪ জন

সাংবাদিকতা বিভাগেই প্রার্থীর ভিড়, ডাকসু নির্বাচনে ২৪ জন

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চলতি পাঁচ ব্যাচের ২৪ জন শিক্ষার্থী বিভিন্ন পদে নির্বাচন করছেন। এই বিভাগ থেকে বিভিন্ন প্যানেলে ও স্বতন্ত্রভাবে প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, সাত বাম ছাত্র সংগঠনের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার প্যানেল ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্র অধিকার পরিষদের প্যানেল এবং ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদের প্রার্থী রয়েছেন।

বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ ছাত্রদলের প্যানেল থেকে ডাকসুতে এজিএস পদে নির্বাচন করছেন। উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে একই ব্যাচের শিক্ষার্থী মো. রাফিজ খান ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী। এছাড়া একই প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী সাদেকুর রহমান সানি।

বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে ডাকসুতে লড়বেন। তার সহপাঠী মো. তফসিরুল্লাহ সাতটি বাম ছাত্র সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। এই ব্যাচের আরেক শিক্ষার্থী মো. আশিকুল হক (রিফাত) স্যার এ এফ রহমান হল সংসদের জিএস পদপ্রার্থী। এছাড়া দুই বন্ধু সৈয়দ ইয়ানাথ ইসলাম ও সাব্বির আহমেদ সবুজ সলিমুল্লাহ মুসলিম হল সংসদের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৫তম ব্যাচের তিন শিক্ষার্থী উমামা ফাতেমার প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে নূমান আহমাদ চৌধুরী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ববি বিশ্বাস ও নওরীন সুলতানা তমা সদস্য পদপ্রার্থী। মো. পারভেজ মাহমুদ নিলয় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে, মাইশা মালিহা কবি সুফিয়া কামাল হলে স্বতন্ত্রভাবে ভিপি ও সোহরাব হোসেন হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদে স্বতন্ত্রভাবে এজিএস পদপ্রার্থী।

১৬তম ব্যাচে ডাকসুর সদস্য পদে লড়বেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ইসমাইল ও ছাত্র অধিকার পরিষদ প্যানেলের মো. রাকিবুল আলম রুদ্র। একই পদে সাফায়াত খলিল নাকিব লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

১৭তম ব্যাচে ডাকসুতে স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী মো. সামশুদ্দৌজা নবাব। এছাড়া শেখ মুজিবুর রহমান হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস প্রার্থী হয়েছেন মো. আব্দুল্লাহ আজীম। অন্যদিকে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী মো. নাজিমুদ্দিন সাইফ।

১৮তম ব্যাচে ডাকসুতে সচেতন শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী মোহাম্মদ এরফান। এছাড়া স্যার এ এফ রহমান হলে মাহবুবুল আলম (শামীম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গোলাম মোহাম্মদ শাব্বির এবং হাজী মুহম্মদ মুহসীন হলে মো. ফেরদাউস সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত