আপডেট :

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

জনসমর্থনহীনদেরই পিআরের আশ্রয় দরকার হয়: মন্তব্য এস এম জাহাঙ্গীর হোসেনের

জনসমর্থনহীনদেরই পিআরের আশ্রয় দরকার হয়: মন্তব্য এস এম জাহাঙ্গীর হোসেনের

যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারের অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে কুড়িল-বিশ্বরোড উড়ালসড়ক–সংলগ্ন কুড়াতলি সরকার বাড়ি জামে মসজিদ এলাকায় এ কর্মসূচি শুরু হয়। পরে যমুনা ফিউচার পার্কের সামনে এসে শেষ হয়।


এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্র করে সংসদে যেতে চায়। তারা সমন্বিত গড়কে সামনে আনতে চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। পিআর পদ্ধতিতে একজন খারাপ প্রার্থীকে বর্জন করার সুযোগ জনগণের থাকবে না। এ পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ।’

জনগণের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা বলেন, আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন, তাহলে তারেক রহমান এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। অতীতের ফ্যাসিবাদীদের মতো এ দেশে অপশাসন, দুর্নীতি, গুম খুন হবে না। সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে ঠাঁই নেই।

এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে। চারদিকে ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে যেকোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে। তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

কর্মসূচিতে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ভাটারা থানা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, খিলক্ষেত থানা বিএনপির সদস্যসচিব সোহরাব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত