আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিশু ধর্ষণ: স্বর্ণের আংটির প্রলোভনে ডেকে নেওয়ার অভিযোগ

শিশু ধর্ষণ: স্বর্ণের আংটির প্রলোভনে ডেকে নেওয়ার অভিযোগ

স্বর্ণের আংটি দেওয়ার লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটিকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার চল্লিশা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির মা। তবে আসামি এরশাদ আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। শুক্রবার ছুটির দিন থাকায় দুপুর পৌনে ১২টার দিকে এরশাদ আলীর (৬২) বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যায় এরশাদ। স্বর্ণের আংটি ও পকেট থেকে ১০০ টাকার নোট বের করে তা দেওয়ার লোভ দেখায়। পরে শিশুটি তার ঘরে গেলে ধর্ষণ করে। শিশুটি কান্না করে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। রক্তপাত বন্ধ না হওয়ায় ওইদিন দুপুরে পরিবারের লোকজন তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মাজহারুল আমিন মাজু জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। স্বাভাবিক হতে তার কিছুটা সময় লাগবে।

মেয়েটির মা বলেন, ‘এরশাদ আলী খারাপ লোক। সে আমার নিষ্পাপ মেয়েটিকে আংটি ও টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ইজ্জতের নষ্ট করেছে। রক্তপাত বন্ধ না হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামির কঠোর শাস্তি চাই।’

খবর পেয়ে শুক্রবার রাতে শিশুটির চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহিম, সদ্যবিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান পাঠান ও মানবিক বিশেষ টিম নামে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। তারা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, মামলায় একজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি এরশাদ আলী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত